Sunday, July 26, 2026

আজ যশোরের মনিরামপুর তাপমাত্রা ৪৩ ডিগ্রি: বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন

Date:

Share post:

অনলাইন ডেস্কঃ 

দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করেছে। প্রচণ্ড গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে যশোর জেলার মনিরামপুরের দিনমজুর ও শ্রমজীবী মানুষ। আজও যশোর মনিরামপুরের তাপমাত্রা ঊর্ধ্বমুখী।

সোমবার (২৯ এপ্রিল) অতীতের সকল রেকর্ড ভেঙে বেলা ২ টায় যশোরের মনিরামপুরের তাপমাত্রা দাঁড়িয়েছে ৪৩ ডিগ্রিতে। প্রচণ্ড গরমে বিপর্যস্ত যশোর মনিরামপুরের জনজীবন। লোকশূন্য হয়ে পড়েছে মনিরামপুর শহর। শিশু থেকে বৃদ্ধ, পশুপাখি সকলেই তীব্র এই তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে। অসহনীয় এই গরমে লোডশেডিংয়ে জনদুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। আবহাওয়ার এ পরিস্থিতিতে মানুষ তাদের কর্ম রুটিনের পরিবর্তন এনেছেন। সকালের দিকে শহরের রাস্তায় লোক চলাচল কম থাকছে, বাড়ছে বিকেলের পর। দাপ্তরিক কাজ ছাড়া মানুষ তাদের প্রাত্যহিক অন্যান্য কাজ বিকেলেই সারছেন। যারা বাইরে বেরুচ্ছেন তারা অধিকাংশই ছাতা সাথে নিচ্ছেন। সহজেই হাফিয়ে উঠছেন সকলে। সুযোগ পেলেই ছায়ার কোনো স্থান খুঁজে নিচ্ছেন মানুষ।

বেলা ১২টায় আজ যশোর মনিরামপুরের তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। বেলা দুইটায় সেই তাপমাত্রার পারদ যেয়ে দাঁড়ায় ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। খুলনা আবহাওয়া বলছে, দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ তাপমাত্রা।

মুহা, মোশাররফ হোসেন/নিউজ বিডি জার্নালিস্ট ২৪ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...