Wednesday, July 29, 2026

দেশের প্রথম তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যানের সংবাদিকদের সাথে মতবিনিময়

Date:

Share post:

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি : 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচাঁনপুর ইউনিয়নের দেশের প্রথম তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন । ১৬ জানুয়ারী মঙ্গলবার উপজেলার ত্রিলোচাঁনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে এ মদ বিনিময় করেন তিনি । সাংবাদিকদের উপস্থিতিতে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো নানা গুজবের জবাব দেন দেশের এ প্রথম তৃতিয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান ।অলিখিত বক্তব্যে রিতু বলেন ,সম্প্রতি আমি খেয়াল করলাম আমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রি মহল ।যে ঘটনাগুলোর সাথে আমার নূন্যতম সম্পর্ক নেই ।এগুলো সুপার এডিট করে ফেসবুকসহ নানা প্লাটফর্মে ছাড়া হচ্ছে । এ ধরনের গুজব ছড়িয়ে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে ।যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে ,তাদের বিরুদ্ধে আমি আইনের আশ্রয় নিব ।উল্লেখ্য ,সম্প্রতি বেশকিছু ফেসবুক এ্যাকাউন্ট থেকে দেশের প্রথম তৃতিয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু’র ইয়াবা সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে ।এরপর উপজেলাজুড়ে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনা ।এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত কালীগঞ্জ উপজেলার সংবাদকর্মীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...