Wednesday, July 29, 2026

কালীগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক – ১

Date:

Share post:

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ):

ঝিনাইদহের কালীগঞ্জে অস্ত্র ও গুলিসহ রাজন বিশ্বাস নামের একজনকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।১৬ জানুয়ারি মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার রায়গ্রাম ইউনিয়নের একতারপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। দুপুরে কালীগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, একতারপুর গ্রামের এক নারী সম্প্রতি তাকে ধর্ষণের চষ্টার অভিযোগ এনে রাজন বিশ্বাসকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করন। সেই অভিযোগের প্রেক্ষিতে রাজন বিশ্বাসেক দুপুরে একতারপুর গ্রামের রাস্তা থেকে আটক করে কালীগঞ্জ থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন, এসআই সেকেন্দার আবু জাফর, এস আই হুমায়ুন কবির ও এস আই বাদশার সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল। এ সময় তার কোমরে থাকা একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর আগে রাজন বিশ্বাসের নামে নাশকতা, মাদকসহ ৪টি মামলা রয়েছে। আটক রাজন বিশ্বাস উপজেলার একতারপুর গ্রামের মৃত রেজাউল বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় কালীগঞ্জ থানা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...