Wednesday, July 29, 2026

নড়াইল সদর নুনক্ষীর গ্রাম থেকে মেছো বাঘ উদ্ধার

Date:

Share post:

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের পার্শ্ববর্তী নুনক্ষরী গ্রাম থেকে বিশাল আকৃতির মেছবাঘ উদ্ধার করা হয়েছে। ১৫ জানুয়ারি সোমবার দুপুরের দিকে পৌরসভার শেষ প্রান্ত পার্শ্ববর্তী মুলিয়া ইউনিয়নের নুনক্ষীর গ্রামের শাহাবুদ্দিনের বাড়ির নির্মাণাধীন বাথরুমের গর্ত থেকে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মী দের সহায়তায় ও নড়াইল বন বিভাগের কর্মী দের উপস্থিতি তে এই বিশাল আকৃতির মেছো বাঘটি উদ্ধার করা হয়। এ বিষয়ে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মোহাম্মদ শাহিন বলেন, নড়াইল বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে আমরা মেছো বাঘকে উদ্ধার করি। তবে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হিসেবে এই প্রাণিটিকে মেছো বিড়াল বলা হয়। প্রাণীটি সবার কাছে মেছো বাঘ হিসেবে পরিচিত। প্রাণীটি বর্তমানে আমাদের পুর্নবাসন কেন্দ্রে সংরক্ষিত আছে। তাকে সুস্থ করে সুন্দরবনে অবমুক্ত করা হবে।মোহাম্মদ শাহিন আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণসহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মেছো বিড়াল বা মেছো বাঘসহ যে কোনো ধরনের বন্যপ্রাণী লোকালয়ে দেখলে আমাদের জানাবেন। কেউ কোনো প্রাণীকে আটকে রাখা বা হত্যা করবেন না। তাহলে অপরাধে জড়িয়ে পড়বেন।এসময় উপস্থিত ছিলেন- নড়াইল বন বিভাগের কর্মকর্তা আব্দুর রশিদ, খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট, অনিমেষ চন্দ্র মীরবর ও শরিফুল ইসলামসহ স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...