Saturday, July 25, 2026

মনিরামপুরে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলায় ১০ সমার্থক আহত

Date:

Share post:

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর -৫ মণিরামপুর সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলীর ঈগল প্রতীকের সমর্থকদের ওপর হামলা ও নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত অনুমানিক ৯টার দিকে ঝাঁপা দক্ষিণপাড়া মহিলা মাদ্রাসা সংলগ্ন ঈগল প্রতীকের অফিসে এ হামলার ঘটনা ঘটে। এই হামলায় ঈগল মার্কার সমার্থক তরিকুল ইসলাম ও ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক মন্টু,টুটুল হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ঘটনার পর পরই রাজগঞ্জ বাজারে প্রতিবাদ মিছিল বের করে ঈগল মার্কার সমর্থকেরা। স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আহত তরিকুল ইসলাম অভিযোগ করে বলেন, দক্ষিণপাড়া মহিলা মাদ্রাসা সংলগ্ন ঈগল প্রতীকের অফিসে স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলীর পক্ষে নির্বাচনী আলোচনা করছিলাম।

 

 

এ সময় নৌকার সমর্থক ঝাঁপা গ্রামের সিরাজ হোসেনের নেতৃত্বে সোহেল, শিমুল, বাবলা, শরিফুল, সজল, রয়েল, মিজানসহ অজ্ঞাত ১৫/২০জন সন্ত্রাসীরা লোহার রড় ও রামদা নিয়ে হামলা চালায়। পরে ঈগল প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুর করে। স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী বলেন, ঈগল মার্কার জনপ্রিয়তা দেখে আমাদের নির্বাচনী অফিস ভাংচুর এবং সমর্থকদের মারধর করেছেন নৌকা প্রার্থীর সমর্থকরা। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...