Saturday, July 25, 2026

হটাৎ অপু কাকে বিয়ে করলেন

Date:

Share post:

বিনোদন ডেস্ক:

যুক্তরাষ্ট্র সফর থেকে অনেকেই আশা করেছিলেন, ফের বুঝি শাকিব খানের সংসারে ফিরছেন অপু বিশ্বাস। তবে তাদের মধ্যে কতটুকু বনিবনা হলো, তার সঠিক তথ্য খুঁজতে মরিয়া ভক্তরা। এর মধ্যেই অপু বিশ্বাস তার ফেসবুক প্রোফাইলের সিঙ্গেল স্ট্যাটাস বদলে লিখলেন ‘গট ম্যারেড’।

রোববার বেলা ৩টা ৪৫ মিনিটে অপু বিশ্বাস তার ফেসবুক প্রোফাইলের সিঙ্গেল স্ট্যাটাস বদলেছেন। তার ‘গট ম্যারেড’ স্ট্যাটাস বৃষ্টিমুখর দিনে বাজ পড়ার মতোই খবর। এরই মধ্যে প্রশ্ন উঠেছে, কাকে বিয়ে করলেন অপু বিশ্বাস?

অবশ্য ৬ মিনিটের পরই পোস্টটি মুছে গেছে। তাহলে বিষয়টি কী? অপু বিশ্বাস বলেন, হ্যাক হয়নি। আমি নিজেই এই অঘটন ঘটিয়েছি! ইনফো চেক করতে গিয়ে ভুলে এটা হয়েছে। দ্রুতই সরিয়ে নিয়েছি। এর জন্য আমি সবার প্রতি দুঃখিত।

২০০৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন শাকিব-অপু। তবে দুজনেই খবরটি চেপে রাখেন। এরপর ২০১৭ সালে একটি টিভি লাইভে এসে হাটে হাঁড়ি ভাঙেন অপু। সন্তানসহ হাজির হয়ে সব কিছু প্রকাশ্যে আনেন। এই ঘটনায় ক্ষুব্ধ হন শাকিব। অপুর সঙ্গে বাড়ে দূরত্ব। যেটার ফলস্বরূপ তারা বিবাহবিচ্ছেদ করেন।

যদিও অপু বিশ্বাস তার নিকটজনদের কাছে এখনও বলতে চান, তাদের মধ্যে বিচ্ছেদই হয়নি!

সি.বিশ্বাস/নিউজবিডিজার্নালিস্ট ২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...