Saturday, July 25, 2026

ডেঙ্গুতে কেড়ে নিল মেডিকেল শিক্ষার্থী রাইসার জীবন

Date:

Share post:

অনলাইন ডেস্ক:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজের শিক্ষার্থী সৈয়দা সাদিয়া ইয়াসমিন রাইসা মারা গেছেন। মঙ্গলবার সকালে আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাদিয়া রাইসা আনোয়ার খান মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। চলতি বছরের ১৯ মার্চ টেক্সটাইল ইঞ্জিনিয়ার তানজিমের সঙ্গে বিয়ে হয়েছিল সাদিয়া রাইসার।

এক শোক বার্তায় আনোয়ার খান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. এখলাসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।শোক বার্তায় অধ্যাপক ডা. মো. এখলাসুর রহমান জানান, রাইসার অকাল মৃত্যুতে আনোয়ার খান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শোকাহত। মেডিকেলের শেষ বর্ষে এসে তার মৃত্যু খুবই বেদনাদায়ক। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি।

রাইসার স্বামী তানজিম জানান, গত ১৮ জুলাই ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে রাইসার ডেঙ্গু টেস্ট করানো হয়। এতে রেজাল্ট পজিটিভ আসে। প্লাটিলেট কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে আনোয়ার খান মডার্ন হাসপাতালে রাইসাকে ভর্তি করা হয়। ওই রাতেই তাকে প্লাজমা দেওয়া হয়।

পরদিন তার প্লাটিলেট ৩ হাজারে নামে। পরে চিকিৎসকরা প্লাজমা না দিয়ে সরাসরি ওষুধ দেন। ২১ জুলাই তার প্লাটিলেট কাউন্টের রেজাল্ট ২১ হাজার আসে। কিন্তু আজ সকালে না ফেরার দেশে চলে যান রাইসা।

সি.বিশ্বাস/নিউজবিডিজার্নালিস্ট ২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...