Sunday, March 1, 2026

ভটভটির ধাক্কায় ভাঙলো রেলগেটের ব্যারিয়ার

Date:

Share post:

অনলাইন ডেস্কঃ

পাবনার ঈশ্বরদীতে গেটকিপারের নির্দেশনা অমান্য করে রেলগেট পার হওয়ার সময় ভটভটির ধাক্কায় রেলগেটের ব্যারিয়ার ভেঙে গেছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী রেলগেটে এ ঘটনা ঘটে। পরে ট্রাফিক পুলিশ, গেটকিপার ও স্থানীয় লোকজনের সহযোগিতায় রেলগেট অরক্ষিত রেখে বেনাপোল এক্সপ্রেস ও একটি মালবাহী ট্রেন পার করা হয়।

গেটকিপার শাহানাজ বেগম বলেন, মালবাহী ট্রেন সান্টিং করার সংকেত পেয়ে আমি রেলগেটের ব্যারিয়ার নামাতে থাকি। এসময় ইঞ্জিনচালিত একটি ভটভটি রেলগেট অতিক্রম করার চেষ্টা করে। চালককে বারবার হাত তুলে থামার নির্দেশনা দিলেও তিনি রেলগেট অতিক্রমের চেষ্টা করলে ব্যারিয়ারের সঙ্গে আঘাত লেগে ভেঙে যায়।

রেলগেটে দায়িত্বরত পুলিশ সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, গেটকিপার ও আমি দুজনই ভটভটি চালককে হাত তুলে থেমে যাওয়ার নিদের্শনা দিয়েছিলাম। কিন্তু তিনি নির্দেশনা অমান্য করে রেলগেট পার হওয়ার চেষ্টা করলে ব্যারিয়ার ভেঙে যায়। পরে চালক ও ভটভটিকে আটক করা হয়েছে।

এ বিষয়ে জানতে পাকশী বিভাগীয় রেলওয়ের ম্যানেজার (ডিআরএম) শাহ সুফি নুর মোহাম্মদের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

এম,এম,হোসেন নিউজবিডিজার্নালিস্ট২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দায়িত্ব অ”বহেলার অভি”যোগে কালীগঞ্জ থানার ওসি তদন্ত ও এসআই ক্লো”জড

হুমায়ুন কবির , কালীগঞ্জ,ঝিনাইদহ প্রতিনিধি: দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জল হক ও সেকেন্ড অফিসার এসআই...

অভয়নগরে গা”জা সেব”নের অ”ভিযো”গে ৪ মা’দকা”সক্তে”র জেল জ”রিমা”না

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের অভয়নগরের বাগদাহে গাঁজাসেবনের অভিযোগে চার মাদকসেবীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছে পুলিশ। আদালত তাদেরকে...

কালীগঞ্জে থানার সামনে বিএনপির দুই পক্ষের সং”ঘর্ষ পুলিশসহ আ”হত ১২

হুমায়ুন কবির , কালীগঞ্জ,ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় থানার সামনে বিএনপির প্রার্থী রাশেদ খানের  কার্যালয়ে আলোচনা সভা চলাকালে দলের দুই...

দাদী কে হ”ত্যা করে নাতনিকে ধ/র্ষ/ণ দুই জনের ম/র/দে/হ উ”দ্ধার

স্টাফ রিপোর্টার : দাদী কে হত্যা করে নাতনিকে ধর্ষণ: দুই জনের মরদেহ উদ্ধার। দাদি এবং নাতনি এক ঘরে ঘুমাতো। বাবা-মা...