Tuesday, July 28, 2026

যশোরে করোনা আ/ক্রান্ত রোগীর মৃ/ত্যু

Date:

Share post:

নিজস্ব প্রতিবেদক ||

যশোরে এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ৬০ বছরের ঊর্ধ্বে এবং তিনি Sub Acute Intestinal Obstruction নিয়ে যশোরের একটি হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তির পরপরই তার অক্সিজেন স্যাচুরেশনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক উপসর্গ দ্রুত খারাপের দিকে যেতে থাকে। এ অবস্থায় তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে আইসিইউতে থাকা অবস্থায় তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

আজ ভোরেই তিনি মৃত্যুবরণ করেন। তবে শুধুমাত্র করোনা নয়, তার মৃত্যুর পেছনে অন্যান্য স্বাস্থ্য জটিলতাও দায়ী বলে ধারণা চিকিৎসকদের।

চিকিৎসকদের মতে, রোগীর বয়স, পেটের জটিলতা এবং করোনা—এই তিনটি মিলে তিনি ‘ইমিউনো কমপ্রোমাইজড’ অবস্থায় ছিলেন। এর ফলে ধীরে ধীরে তার শরীরে মাল্টি অর্গান ফেলিউর (Multi Organ Failure) তৈরি হয়, যা শেষ পর্যন্ত মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা আক্রান্ত হলেও এটি সরাসরি মৃত্যুর একমাত্র কারণ কিনা, তা নিশ্চিত করে বলা কঠিন। তবে রোগীর বিদ্যমান শারীরিক অবস্থা করোনাকে আরও জটিল করে তোলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...