Wednesday, July 29, 2026

কালীগঞ্জে সড়কে শৃংখলা ফেরাতে রাস্তায় নামলেন ওসি

Date:

Share post:

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের প্রবেশপথ যানজটমুক্ত ও ঝিনাইদহ – যশোর মহা সড়কে শৃংখলা ফেরাতে জনসচেতনতামূলক অভিযান চালিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ ।

শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০ টার পর শহরের মেইন বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করা হয় । অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার । অভিযান পরিচালনার সময় রাস্তার উপর অবৈধভাবে যত্রতত্র পার্কিং করে রাখা বাস, ট্রাক, পিকআপ, ব্যাটারি চালিত ইজিবাইক রিক্সা, ভ্যান সরিয়ে দেওয়া হয় । সে সময় ভবিষ্যতে রাস্তার উপর গাড়ি রেখে স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে কঠোর আইন প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে পুলিশ । উল্লেখ্য, ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের লক্ষ্যে নির্মাণ কাজ চলমান রয়েছে। কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় উড়ন্ত সেতু নির্মাণ কাজ চলছে।

ব্যস্ততম এই বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কসমূহ নিরাপদে ব্যবহার করার জন্য পৌর কর্তৃপক্ষকে সচেতনতামূলক কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখা না গেলেও কালীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে ওসির এ ধরনের উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি এবং নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম সংগঠক শিপলু জামান,গণমাধ্যম কর্মী এবং কালীগঞ্জ থানার একাধিক কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন , সড়কে শৃংখলা ফেরাতে থানা পুলিশের পক্ষ থেকে সচেতনতমূলক অভিযান পরিচালনা করা হয়েছে । জননিরাপত্তার জন্য এধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি যোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...