
মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর সম্মিলিত কবরস্থানে একটি দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগকে কেন্দ্র করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ও ৫৩ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
শনিবার (২৩ মে) সন্ধ্যায় দারিয়াপুর কালিবাড়ী মোড়স্থ খান কামরুল ইসলাম মার্কেটে এক মতবিনিময় সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
গঠিত আহ্বায়ক কমিটিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মনিরুল ইসলামকে আহ্বায়ক এবং শাহজাহান শেখকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— নিজাম উদ্দিন শেখ, হাবিবুর রহমান মল্লিক, ইউপি সদস্য এহসানউল্লাহ মিলন, ডঃ রফিকুল ইসলাম মিয়া, মোস্তাক আহমেদ, ইকবাল হোসেন ও আব্দুর রশিদ শেখ।
এদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি ও দারিয়াপুর ডিগ্রি কলেজের সভাপতি এ্যাডভোকেট তরিকুল ইসলামকে প্রধান পৃষ্ঠপোষক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মাজেদুল হককে উপদেষ্টা করে ৫৩ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন ডঃ সেলিম আহমেদ, বজলুর রহমান মোল্লা, হাবিবুর রহমান বিশ্বাস, আয়শা সিদ্দিকা সেলী, ডিআইজি আসমা সিদ্দিকা মিলি, প্রিন্সিপাল ফজলুর রহমান পিরুল, ডঃ মামুন আহমেদ মিলন, মেহেদী হাসান, সাবেক চেয়ারম্যান মছিউল আজম, সহকারী প্রধান শিক্ষক নোয়াবুল ইসলাম, ডঃ ওহিদুল ইসলাম, শহিদুল্লাহ (আবুহেনা), খান ওয়ালিউর রহমান মজনু, শহিদুল ইসলাম টিক্কা, সাজেদুল ইসলাম শিমুল, খালিদ হোসেন লিটন, এম মোকিদ হাসান, জিল্লুর রহমান, নাজমুল হাসান বিশ্বাসসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, দারিয়াপুর এলাকায় দীর্ঘদিন ধরে একটি মানসম্মত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। নতুন প্রজন্মকে আধুনিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক এ্যাডভোকেট তরিকুল ইসলাম মাদ্রাসা প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



