Monday, March 2, 2026

কালীগঞ্জে সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরি”মানা

Date:

Share post:

হুমায়ুন কবির , কালীগঞ্জ,  ঝিনাইদহ, প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এসময় ২০ বস্তা এমওপি ও আরপি সার জব্দ করে আদালত। রোববার দুপুরে কালীগঞ্জ শহরের নীমতলা বাসস্ট্যান্ডের সাগর ট্রেডার্সের মালিক খাইরুল বাসারকে এ জরিমানা করা হয়। সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ (৩) ধারা অনুযায়ি সার জব্দ ও জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার রেজওয়ানা নাহিদ। এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি জানান, নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রির অভিযোগে সার জব্দ ও জরিমানা করা হয়। অভিযুক্ত ওই সার ব্যবসায়ীর নির্ধারিত এলাকা কালীগঞ্জ পৌরসভার মধ্যে হলেও ২০ বস্তা সার একটি স্যালো ইঞ্জিন চালিত গাড়িতে করে সদর উপজেলার গান্না বাজারে নিয়ে যাচ্ছিলেন।

আদালত অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে সার জব্দ ও ব্যবসায়ী খাইরুল বাসারকে জরিমানা করে। এছাড়া পরবর্তীতে অবৈধভাবে সার বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

ইজরায়েল ও আমেরিকা ইরানের উপর হাম”লার প্রতি”বাদে কলকাতায় বামফ্রন্টের প্রতি”বাদ মিছিল

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল থেকে আজ পর্যন্ত এশিয়ার বৃহত্তম দেশ ইরানের উপর বর্বর রচিত মার্কিন ও...

কেশবপুরে স্বেচ্ছাসেবকদলের নেতাকে ফেসবুকে ডেকে এনে বেধ”ড়ক মা”রপি’টের অ”ভিযোগ

ইমরান হোসেন (কেশবপুর)  যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুরে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ডেকে এনে প্রকাশ্যে মারধর ও নগদ ১৭ হাজার ৫০০...

দায়িত্ব অ”বহেলার অভি”যোগে কালীগঞ্জ থানার ওসি তদন্ত ও এসআই ক্লো”জড

হুমায়ুন কবির , কালীগঞ্জ,ঝিনাইদহ প্রতিনিধি: দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জল হক ও সেকেন্ড অফিসার এসআই...

অভয়নগরে গা”জা সেব”নের অ”ভিযো”গে ৪ মা’দকা”সক্তে”র জেল জ”রিমা”না

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের অভয়নগরের বাগদাহে গাঁজাসেবনের অভিযোগে চার মাদকসেবীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছে পুলিশ। আদালত তাদেরকে...