Wednesday, July 29, 2026

সাবেক বিচারপতি খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত

Date:

Share post:

 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর, সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খায়রুল হককে গ্রেফতার ও বিচারে সোপর্দকরণ এবং ফ্যাসিবাদের দোসর উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবীতে নড়াইলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম,নড়াইল ইউনিটের আয়োজনে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম,নড়াইল ইউনিটের সভাপতি ও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাড.এস.এম আব্দুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অতিরিক্ত পিপি অ্যাড.তারিকুজ্জামান লিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার,জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাফল,বিএনপি নেতা ও এপিপি অ্যাডভোকেট রাজু আহমেদ রাজীব প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন,এ বি এম খায়রুল হক দেশের বিচারব্যবস্থাকে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের মদতে বিতর্কিত করেছেন। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করতে হবে। সরকার তার বিচার না করলে জনগণ তার বিচার করবে।

এসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাড. মোহাম্মদ আজিবুর রহমান,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নেওয়াজ মাহমুদ তুহিন,জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম,নড়াইল ইউনিটের যুগ্ন সম্পাদক ও অতিরিক্ত পিপি অ্যাড.আজিজুল ইসলাম, অতিরিক্ত পিপি অ্যাড. লাভলী আক্তার,এপিপি অ্যাড. ওয়াহিদুজ্জামান জুলু, অ্যাড. ইমরুল হাসান ও বিএনপি নেতৃবৃন্দসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। #
নড়াইল প্রতিনিধি
২৯-০৪-২০২৫ মঙ্গলবার
০১৭১৬২২৫৫১১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...