Wednesday, July 29, 2026

অনলাইন নিউজ পোর্টাল বিডিকাগজ ডটকম’র লোগো উন্মোচন

Date:

Share post:

নিজস্ব প্রতিবেদকঃ “সত্যের নতুন দিগন্ত” স্লোগান নিয়ে বাংলাদেশের কাগজ (bdkagoj.com) নামে একটি অনলাইন নিউজ পোর্টালের লোগো উন্মোচন করা হয়েছে। একঝাঁক তরুণ গণমাধ্যমকর্মীর সমন্বয়ে শীঘ্রই আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে পোর্টালটি।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্রসৈকতে পোর্টালটির লোগো উন্মোচন করেন সম্পাদক কাজী সাঈদ, নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন আনু, ব্যবস্থাপনা সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ, বার্তা সম্পাদক জুয়েল ফরাজীসহ সংশ্লিষ্টরা। পোর্টালের প্রকাশকের দায়িত্ব নিয়েছেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী কাজী রফিকুল ইসলাম।
লোগো উন্মোচন উপলক্ষে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে দিনটি উপভোগ করেন শুভাকাঙ্খীরা। এরমধ্যে অন্যতম ছিলো নির্দিষ্ট বিষয়ের উপর লাইভ, সংবাদের শিরোনাম, ছবি তোলা, হাঁড়িভাঙা ও র‌্যাফেল ড্র প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সম্পাদক, নির্বাহী সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদক পুরস্কার তুলে দেন।
এ সময় বাংলাদেশের কাগজ’র সম্পাদক কাজী সাঈদ বলেন, ‘প্রান্তিক জনপদের অবহেলিত জনগোষ্ঠীর কথা বলবে বাংলাদেশের কাগজ। যে সকল মানুষের কথা কোনো গণমাধ্যমে আসে না, তাদের কথা বলার উদ্দেশ্য নিয়ে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বাংলাদেশের কাগজ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...