Wednesday, July 29, 2026

খুলনার ডুমুরিয়ায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায়  একই পরিবারের ৩ সদস্যসহ নিহত-৫ 

Date:

Share post:

এস,কে বাপ্পি খুলনা ব্যুরোঃ
ডুমুুরিয়ার আঙ্গারদহ নামক স্থানে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন ২ জন। ঘাতক ট্রাককে আটক করেছে পুলিশ। প্রায় ১
ঘন্টা খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল। হাসপাতালে চলছে নিহতদের স্বজনদের গগন বিদারী আহাজারী।হাসপাতাল ও পুলিশ সুত্রে জানা যায়, ডুমুরিয়ার খুলনা-
সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহ নামক স্থানে শনিবার দুপুর ৩ টার দিকে মাটিবাহী ডাম্পার ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়ে ঘটনাস্থলেই ইজিবাইক চালক ডুমুরিয়া
উপজেলার জিয়ালতলা গ্রামের বিশ্বজিত বিশ্বাস(৩৫), তার শাশুড়ি বিলপাবলা গ্রামের মৃত অনিমেশ ঢালীর স্ত্রী অমরী ঢালী (৫৫), বিশ্বজিত বিশ্বাসের শ্যালক অপু ঢালীর স্ত্রী নিপা ঢালী
(২৮) ও আঙ্গারদহ গ্রামের হান্নান মোড়ল ওরফে তাজুর ছেলে সাব্বির মোড়ল (২৫) নিহত হয়। দূর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত বিশ্বজিতের মেয়ে অর্ণি বিশ্বাস (৪), ছেলে অর্জিত বিশ্বাস
(৬) ও স্ত্রী অন্তিমা বিশ্বাস (২৮) কে ডুমুরিয়ার ফায়ার সার্ভিস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদেরকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অবুধ শিশু অর্নি বিশ্বাস (৪) মৃত্যু বরন করে। ঘাতক ডাম্পার ট্রাককে আটক করা হয়েছে। যার নম্বর (খুলনা মেট্রো শ ১১-০৫১০)। ট্রাকটি এমএসবি
ভাটার মালিক পুষ্পক সরদারের বলে জানা গেছে। দূর্ঘটনার পরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এক ঘন্টা যানচলাচল বন্ধ ছিল।
তাৎক্ষনিক ঘটনাস্থলে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার(ভ্থমি) আশিষ মোমতাজ ও ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা উপস্থিত হয়ে যান চলাচল স্বভাবিক করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...