Tuesday, July 28, 2026

ভালুকায় পৃথক ঘটনায় ৪ লাশ উদ্ধার

Date:

Share post:

ভালুকায় পৃথক ঘটনায় ৪ লাশ উদ্ধার

মোঃ মিজানুর রহমান বাহার, ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় গতকাল মঙ্গলবার (৪ জুলাই) পৃথক স্থান থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

দুপুরে উপজেলার কাশর এলাকায় কাপড় শুকাতে গিয়ে দুতলার ছাদ থেকে পা পিছলে পড়ে গিয়ে নুরুন্নাহার নামে কারখানা শ্রমিকের মৃত্যু ঘটে। একই সময়ে উপজেলার ডাকাতিয়া বিন্নরীপাড়া এলাকায় মোবাইলে গেম খেলতে না দেয়ায় বড় ভাইয়ের সাথে অভিমান করে আব্দুল্লাহ নামে এক স্কুল ছাত্র নিজ বসত ঘরে ফাঁসিতে ঝুলে মারা যায়।

অপরদিকে সকালে জামিরদিয়া দক্ষিণ পাড়া এলাকা থেকে ঘরের তালা ভেঙে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা সিনথিয়া আক্তার ও শিশু কন্যা আয়েশা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...