Tuesday, July 28, 2026

সিলেটে সড়ক দুর্ঘটনায় – নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক প্রকাশ-

Date:

Share post:

রতন শর্মা, স্টাফ রিপোর্টার:-
সিলেট ৭ই জুন ২০২৩। সিলেটে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মাননীয়.প্রতিমন্ত্রী
জননেতা জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি মহোদয়। প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার  শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
প্রতিমন্ত্রী সিলেটের ওসমানীনগরে একটি বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং বিয়ানীবাজারে শেওলা স্থলবন্দরের উদ্বোধনের জন্য আজ সকালে সিলেটে এসে পৌঁছেন। সিলেট সফররত প্রতিমন্ত্রী দুর্ঘটনার খবর পেয়ে বিমানবন্দর থেকে  সরাসরি  সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হতাহতদের  দেখতে যান এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি বলেন, আমাদের প্রথম কাজ নিহতদের চিহ্নিত করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা, তাদের দাফন কাফনের ব্যবস্থা করা। ক্ষতিগ্রস্ত  পরিবারের পাশে সরকার থাকবে। তিনি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য, আজ ভোরে সিলেটের সড়ক দুর্ঘটনায় ১১ জন নির্মাণ শ্রমিক নিহত হন এবং ২০ জনের মত আহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...