Saturday, January 17, 2026

১নং শিবরামপুর ইউনিয়নে ভিজিএফ চলবে চাল বিতরণ

Date:

Share post:

রতন শর্মা, স্টাফ রিপোর্টার :-

আজ বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়ন পরিষদ হলরুম চত্বরে ২০২৩-২০২৪ অর্থবছরের জুন মাসের ভিজিএফ চাল বিতরণ করেন ১নংশিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক । এসময় তিনি বলেন যে কেবল মাত্র জননেত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করেই তাদের কষ্ট নিবারণ করতেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রতিমাসে প্রতিটি পরিবারের জন্য ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরো বলেন যে কেবল মাত্র শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলেই সকল শ্রেণী পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। কেবলমাত্র ভিজিএফ কার্ড এর মাধ্যমে সীমাবদ্ধ নয় এছাড়াও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রতি কেজি চাল ১৫ টাকা কেজি দরে বিক্রয়,টিসিবি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য সামগ্রী ক্রয়,বয়স্ক ভাতা, বিধবা ভাতা,মাতৃকালীন ভাতা, উপবৃত্তি প্রদান এর মত আরো অনেক অনুদান রয়েছে যেগুলো কেবলমাত্র শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের জন্যই সম্ভব হয়েছে এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ১নং শিবরামপুর ইউনিয়ন পরিষদের সচিব ও প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্য ও সদস্যা বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স...

রাজগঞ্জে কৃষকের ঝু”লন্ত লা”শ উদ্ধা”র  চা”ঞ্চল্য সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: যশোরের রাজগঞ্জ উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।...

ঝিনাইদহ-৪ সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময়

হুমায়ুন কবির,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার...

মণিরামপুরে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

মণিরামপুর প্রতিনিধিঃ অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। মণিরাপুর...