Tuesday, July 28, 2026

কয়রায়  তিনটি দোকান আগুনে পুড়ে ছাই

Date:

Share post:

কয়রায়  তিনটি দোকান আগুনে পুড়ে ছাই
সুমন হাসান
কয়রা খুলনা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী কাছারিবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এতে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
২৪ মে ভোর ৫ টার দিকে কাছারীবাড়ি বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে  ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাজার কমিটির সভাপতি সরদার হারুন জানান, বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা।
উত্তর বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম জানান, একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় তিনটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএমএস দোহা বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভিব রাখাসহ ফায়ার সার্ভিস কর্মীদের সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...