Tuesday, July 28, 2026

নগরীর খালিশপুরে সেফটি ট্যাংক থেকে ২ শ্রমিকের মরদেহ উদ্ধার

Date:

Share post:

স্টাফ রিপোর্টারঃ

খুলনায় নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে নগরীর খালিশপুর এলাকার ১৯ নং সড়কে লাল হাসপাতালের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহত দুই শ্রমিক হলেন, নাজির ও সাদ্দাম। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুর থানার অফিসার ইনচার্জ মনির উল গিয়াস।

খালিশপুর থানার এস আই মাসুদ রানা বলেন, শনিবার সকালে তারা দুইজন নগরীর খালিশপুর শিশুপার্ক এলাকার ১৯ নং রোড ১৩ নং প্লটের জনৈক তাইজুল ইসলামের বাড়িতে কাজে আসে। তারা দুপুরের দিকে সেফটি ট্যাংকের মধ্যে নামে। সেখানে বিষাক্ত গ্যাসে তারা জ্ঞান হারিয়ে ফেলে। এলাকাবাসির খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ মনির উল গিয়াস বলেন, দুপুরে তারা নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের সেন্টারিংয়ের কাঠ খুলতে তারা সেখানে নামেন। এর কিছু পর তারা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় তাদের মরদেহ সেখান থেকে বের করা হয়। তাদের সাথে আরও একজন শ্রমিক ছিলেন। তিনিও অসুস্থ্য হয়ে পড়েছেন। তিনি সুস্থ্য হলে ঘটনা সম্পর্কে সব জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...