Thursday, July 30, 2026

গোপন সংবাদের  অভিযানে সাড়ে ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার আটক ২

Date:

Share post:

আলিফ আলিফা গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ উত্তরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচাণা করে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলয়েট উদ্ধার করেছে।

শনিবার বেলা ১১ টায় ডিসি ডিবি মিডিয়া ইব্রাহীম খান তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন- খবর পাওয়া যায় যে, জিএমপি বাসন থানাধীন চান্দনা চৌরাস্তায় গাজীপুর সড়ক ভবনের সামনে পাকা রাস্তায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক লেনদেনের জন্য অবস্থান করছে।

পরে গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ উত্তরের কর্তব্যরত পুলিশ সদস্য জহুরুল ইসলাম (এস.আই) ও মোহাম্মদ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেফতার পূর্বক সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। গ্রেফতারকৃতরা হলেন- কক্স বাজার জেলার টেকনাফ থানাধীন উত্তর লেঙ্গুরবিল গ্রামের মৃত মাহামুদ সালামের ছেলে মোঃ ইমরান (২৫) ও ওই একই জেলা ও থানার মিঠাপানির ছড়া গ্রামের আঃ হক সওদাগরের ছেলে মোঃ হুমায়ুন কবির (১৯)।

ডিসি ডিবি ইব্রাহীম খান আরো বলেন- তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়- তারা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবার চালান এনে দেশের বিভিন্ন শহরে সরবরাহ করছে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বাসন থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন মোঃ কামাল হোসেন উপ-পুলিশ কমিশনার (ডিবি উত্তর) ও এসি মিডিয়া আসাদুজ্জামান হোসেন। তারা বলেন- মাদকসহ গ্রেফতারকৃতরা অত্যন্ত সু-কৌশলে বেহেস্তিফল আনাড়সহ আনারস ও বেশ কিছু ফলের ভেতরে করে ইয়াবার চালান দেশের বিভিন্ন স্থানে পৌছায়। এ বিষয়ে পুলিশ সোচ্চার হলেও তারা সাধারণের সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...