Thursday, July 30, 2026

যশোরের রাজীব হাসান চৌধুরী র‌্যাবের হাতে গ্রেফতার

Date:

Share post:

স্টাফ রিপোর্টার:

যশোর যুবদলের কেন্দ্রীয় নেতা রাজীব হাসান চৌধুরী ওরফে রিপন চৌধুরীকে ঢাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-৬ যশোর।
শুক্রবার (৫ মে) রাতে র‌্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমানের নেতৃত্বে ঢাকার লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে রাজীব হাসান চৌধুরীকে গ্রেফতার করে। আজ শনিবার র‌্যাব-৬ যশোরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

র‌্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার এম. নাজিউর রহমান জানান রাজীব হাসান চৌধুরীর নেতৃত্বে ২০১৪ সাল হতে ২০১৮ সাল পর্যন্ত যশোর শহরের বিভিন্ন স্থানে ককটেল বোমা ও পেট্রোল বোমা দ্বারা বিস্ফোরণ ঘটিয়ে মারাত্মক ক্ষতিসাধনসহ জনসাধারণের জানমালের ব্যাপক ক্ষতি করে। তার বিভিন্ন অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। তার বিরুদ্ধে ১৩ টি বিস্ফোরক মামলাসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা, একটি সন্ত্রাস বিরোধী আইনে মামলা, দুইটি বিশেষ ক্ষমতা আইনে মামলা, দুইটি হত্যা চেষ্টা সহ মোট ১৮ টি মামলা রয়েছে। তিনি পাঁচবছর ধরে পলাতক ছিলেন।

উল্লেখ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রাজীব হাসান চৌধুরী এসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলেও জানিয়েছেন র‌্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার এম. নাজিউর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...