Tuesday, July 28, 2026

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ও হরিণ শিকারের অপরাধে আটক ৯

Date:

Share post:

সুমন হাসান,কয়রা (খুলনা)প্রতিনিধি:

সরকারি আইন অমান্য করে অবৈধভাবে কাঁকড়া ও হরিণ শিকারের অপরাধে ৯ জেলেকে আটক করেছে বনবিভাগ।
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ শিবসা টহল ফাঁড়ির বড় কুমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলে ও হরিণ শিকারের অপরাধে ৬ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ১৫০ টি হরিণ ধরার ফাঁদ কাঁকড়া ধরার সরঞ্জাম সহ ২ টি নৌকা জব্দ করা হয়। জানা গেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেনের দিক নির্দেশনায় ভোর রাত ৪ টার দিকে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরেক আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন শহিদ মোড়ল, বাপ্পি সরদার, আছাদুল সানা, রফিকুল গাজী, তুহিন সরদার, রাশিদুল ইসলাম, ফরিদ শেখ, খলিল মোল্যা ও মুজাহিদুল ইসলাম সানা। সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...