
সোহেল রানা, যশোরঃ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে একজন ভারতীয় নাগরিকসহ মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার (১৫ জুন) বিকালে বেনাপোল সীমান্তে বড়আঁচড়া নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিক মিন্টু খান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও থানার শাহাপাড়া গ্রামের মুজিত খানের ছেলে।
বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির বিশেষ টহলদল বেনাপোল সীমান্তের বড়আঁচড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তিন বোতল বিদেশী মদ, ১১টি মোবাইল ফোন ও নগদ ১৪,৭৫০/-টাকা জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য ৫,৫৭,৩২৪/-(পাঁচ লক্ষ সাতান্ন হাজার তিনশত চব্বিশ) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।



