Monday, July 27, 2026

মহান মে দিবস উপলক্ষে যশোর টাউন হল ময়দানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত 

Date:

Share post:

মোঃ ওয়াাজেদ আলী স্টাফ রিপোর্টার
মহান মে দিবস উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন সুরধুনী ও বিবর্তন  যশোর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১লা মে)  বিকালে যশোর টাউন হল ময়দানের উন্মুক্ত রওশন আলী মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিবর্তন যশোরের প্রতিষ্ঠাতা সদস্য  ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের  সভাপতি সানোয়ার আলম দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত  আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা নাজিম উদ্দীন,বিশিষ্ট সাংস্কৃতিক ও  সুরধুনীর সভাপতি,  ব্যক্তিত্ব হারুন অর রশীদ এবং বিবর্তনের সাধারণ সম্পাদক দীপংকর বিশ্বাস।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার কিছু শ্রমিকের বেতন স্কেল নির্ধারণ করে ছিলো যখন তখন নিত্যপণ্যের দাম কম ছিলো।কিন্তু বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বেড়ে চার গুণ হয়েছে। ফলে শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।আর তাই বর্তমান সময়ের প্রেক্ষাপট বিবেচনা করে শ্রমিকদের বেতন স্কেল পূনঃনির্ধারণ করা প্রয়োজন। এছাড়া কৃষি শ্রমিক ও গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিয়ে দ্রুততার সাথে বেতন স্কেল নির্ধারণ করে দেওয়া হোক।
সাংস্কৃতিক পর্বে ১০ টি গণ সংগীত পরিবেশনসহ  আবৃত্তি করেন বিবর্তনের মৃণ্ময় চক্রবর্তী, শীলা রানী দাস, শর্মিষ্ঠা ভট্টাচার্য ও রুহিনা শারমিন এলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...