Tuesday, July 28, 2026

নড়াইল-১ ও ২ সংসদীয় আসনে ৯ জন প্রার্থীর মনোনয়ন বৈ’ধ ঘোষণা করলেন জেলা প্রশাসক

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :

নড়াইল-১ আসনে ১৫ জন প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ও নড়াইল-২ সংসদীয় আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নড়াইল জেলা প্রশাসক।

৩ জানুয়ারি (শনিবার) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. আব্দুল সালামসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।

তথ্যে সূত্রে জানা যায়, নড়াইল সংসদীয় ১ আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলোম, জামায়াতে ইসলামীর মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, ইসলামি আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল আজিজ।

এ সময় জাপার প্রার্থী মিল্টন মোল্যার মনোনয়ন স্থগিতসহ ১০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

অন্যদিকে নড়াইল-২ সংসদীয় আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে যাদের মধ্যে রয়েছেন।

বিএনপি মনোনীত প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতের প্রার্থী আতাউর রহমান বাচ্চু, ইসলামি আন্দোলনের মাওলানা তাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আব্দুল হান্নান সরদার, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের মো: শোয়েব আলী, স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম।

এর মধ্যে সতন্ত্র প্রার্থী ফরিদা পারভীন ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ফায়েকুজ্জামান ফিরোজের মনোনয়ন বাতিল করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...