Monday, March 2, 2026

নয়াগণতান্ত্রিক গণমোর্চার আয়োজনে যশোরে জাতীয় শহীদ দিবস পালন

Date:

Share post:

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

মাওবাদী নেতা শহীদ কমরেড সিরাজ সিকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়া গণতান্ত্রিক গণমোর্চার আয়োজনে যশোরে জাতীয় শহীদ দিবস পালন করা হয়েছে।

আজ শুক্রবার ( ২রা জানুয়ারি) বিকাল ৪টায় যশোর শহরের রেলরোড ফুড গোডাউনের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নয়া গণতান্ত্রিক গণমোর্চার কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য কমরেড খবির শিকদারের সভাপতিত্বে ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, যশোরের সদস্য সুরাইয়া শিকদার এশার পরিচালনায় বক্তব্য রাখেন দেশপ্রেমিক সৈয়দ মোস্তফা ফারুক, রবিউল ইসলাম, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের নেতা সুমাইয়া শিকদার ইলা, রাইয়ান রশিদ আবির, নারায়ণ চন্দ্র সিংহ, কেরামত গাজী, মোখলেসুর রহমান, মোহাম্মদ রাশেদুল মধু, আব্দুল জলিল আবুবক্কার, তুজাম উদ্দিন, আব্দুল কুদ্দুস প্রমুখ।

আলোচনা সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার সংকট নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা শহীদ কমরেড সিরাজ সিকদারসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক ও রাজনৈতিক আন্দোলনে আত্মদানকারী সকল শহিদ ও প্রয়াত নেতৃবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কেন্দ্র ঘোষিত কর্মসূচির মাধ্যমে গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সামাজিক ন্যায়বিচারের দাবিগুলো তুলে ধরা হবে। একই সঙ্গে যশোরের প্রগতিশীল লেখক ও চিন্তাবিদ দেবু মল্লিকের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং তার দ্রুত মুক্তির দাবি জানানো হয়।

সভাপতির বক্তব্যে খবির শিকদার বলেন, সংস্কার ও নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক আলোচনার আড়ালে জনগণের বাস্তব সমস্যাগুলো উপেক্ষিত থেকে যাচ্ছে। শ্রমিক–কৃষক, দরিদ্র জনগণ, নারী ও আদিবাসীরা নানাভাবে নিপীড়নের শিকার হলেও এসব বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।

ভারতের কাগার হত্যাকান্ডে বন্দের দাবি সহ দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কৃষিপণ্যের ন্যায্য মূল্য না পাওয়া, শ্রমিকদের মজুরি বৈষম্য, নারী নির্যাতন এবং পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে শান্তিপূর্ণ ও সংগঠিত আন্দোলনের কোনো বিকল্প নেই। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নয়া গণতান্ত্রিক গণ মোর্চা ও বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে কমরেড সিরাজ সিকদারসহ সকল শহীদ ও প্রয়াত বিপ্লবীদের স্মরণে যশোরে জাতীয় শহীদ দিবস পালন করা হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

ইজরায়েল ও আমেরিকা ইরানের উপর হাম”লার প্রতি”বাদে কলকাতায় বামফ্রন্টের প্রতি”বাদ মিছিল

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল থেকে আজ পর্যন্ত এশিয়ার বৃহত্তম দেশ ইরানের উপর বর্বর রচিত মার্কিন ও...

কালীগঞ্জে সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরি”মানা

হুমায়ুন কবির , কালীগঞ্জ,  ঝিনাইদহ, প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে...

কেশবপুরে স্বেচ্ছাসেবকদলের নেতাকে ফেসবুকে ডেকে এনে বেধ”ড়ক মা”রপি’টের অ”ভিযোগ

ইমরান হোসেন (কেশবপুর)  যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুরে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ডেকে এনে প্রকাশ্যে মারধর ও নগদ ১৭ হাজার ৫০০...

দায়িত্ব অ”বহেলার অভি”যোগে কালীগঞ্জ থানার ওসি তদন্ত ও এসআই ক্লো”জড

হুমায়ুন কবির , কালীগঞ্জ,ঝিনাইদহ প্রতিনিধি: দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জল হক ও সেকেন্ড অফিসার এসআই...