
মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি:
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনায় মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল এলাকায় কোরআন খতম ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (জুম্মা বাদ) শ্রীপুর উপজেলার আমতৈল দাখিল মাদ্রাসা মাঠে এ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিল্পপতি মোঃ ফারুক আহমেদের সার্বিক পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, আলমগীর হোসেন ও খান হাসান ইমাম সুজা। জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুর রশিদ এবং জোয়াদ্দার আশরাফুল আলম অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এছাড়াও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সির রেজাউল করিম, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চুসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ। কোরআন খতম শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আমতৈল মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আলী।
দোয়া মাহফিল শেষে বক্তব্যে আলহাজ্ব মনোয়ার হোসেন খান মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।



