Tuesday, July 28, 2026

দিরাইয়ের পল্লীতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

Date:

Share post:

 শাহিদুর রহমান দিরাই উপজেলা প্রতিনিধি: 
সিলেট বিভাগ দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়েছে গাছপালা, বাড়িঘর, দোকানপাট ও ঝড়ে গেছে পাকা ধান। গতরাত ১৮ এপ্রিল ১২ টার সময় কালবৈশাখী ঝড়ে মিলনগঞ্জ বাজারে ৩টি দোকানঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মিলনগঞ্জ বাজারের ব্যবসায়ী মোঃ রুবেল মিয়ার মেশিনারি পার্টসের ঘর সম্পূর্ণ উড়ে যায়, ক্ষয়ক্ষতির পরিমান প্রায় 2লক্ষ টাকা বলে জানান ব্যবসায়ী রুবেল মিয়া। ফার্মের মুরুগ ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম মিয়ার ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সম্পূর্ণভাবে উড়ে যায় ইসলাম মশলা মিলের ঘর। শিলা বৃষ্টি ও প্রবল বাতাসে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান। নষ্ট হয়ে গেছে বিভিন্ন ফসল ও শাকসবজির ক্ষেত। প্রবল বাতাসের সঙ্গে শিলাবৃষ্টি হওয়ায় কৃষকের কাঁচা, আধা-পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...