Wednesday, July 29, 2026

নড়াইলে মনিকা একাডেমীর উদ্যোগে গজল ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

Date:

Share post:

সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধি:

নড়াইলে মনিকা একাডেমীর উদ্যোগে কোমলমতি শিশুদের অংশগ্রহণে গজল ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টায় নড়াইল শহরের দেবদারুতলায় মনিকা একাডেমির কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একাডেমির পরিচালক সবুজ সুলতানের সভাপতিত্বে এবং প্রশিক্ষক সজীব শিকদারের সঞ্চালনায় প্রতিযোগিতাটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দারুল আমান ইসলামিক একাডেমির পরিচালক মো. নূর ইসলাম, চন্দ্রকথা সাহিত্য পত্রিকার সাহিত্য সম্পাদক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনুমিতা জয়া, শিক্ষানুরাগী জুবাইদা খানম, চন্দ্রকথা সাহিত্য পত্রিকার মহিলা কলেজ প্রতিনিধি লামিয়া নওরিন জীমসহ আরও অনেকে।

প্রতিযোগিতার প্রথম পর্বে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশুদের গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১১টার পর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হয়।

গজল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে আবু তালহা, দ্বিতীয় স্থান অধিকার করে সাদিয়া ইসলাম এবং তৃতীয় হয় জান্নাতুল মাওয়া উজমা। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয় জান্নাতুল মাওয়া উজমা, দ্বিতীয় স্থান অধিকার করে তীর্থ এবং তৃতীয় স্থান অর্জন করে উম্মে হাবিবা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...