Wednesday, July 29, 2026

শ্রীপুরের স’ড়ক দু’র্ঘ’টনায় শি’শুর মৃ’ত্যু

Date:

Share post:

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:

মাগুরা শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দী সড়কে-সড়ক দুর্ঘটনায় মরিয়ম নামের দুই বছরের শিশু কন্যার মৃত্যুর ঘটনা ঘটছে।

১৫ ই ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টার দিকে সাচিলাপুর টু সব্দালপুর সড়কে -সোনাতুন্দী দক্ষিণপাড়ার সানাউল্লাহর নাতনি মুরাদ হোসেনের ২ বছরের শিশু কন্যা মরিয়ম বাবা-মায়ের উপস্থিতিতে তার বাড়ির সামনের সড়কের পাশে বালু নিয়ে খেলা করতে ছিল-
এমত অবস্থায় ,
উপজেলার দারিয়াপুর গ্রামের রুবেল নামের নসিমন ড্রাইভার ৩০-৩৫ মন চাউল বোঝায় করা নসিমন গাড়িটি ঘটনাস্থলে পৌঁছালে- রাস্তার অপজিট থেকে বাচ্চার মা বাচ্চাটিকে সতর্ক হতে চিৎকার করে ডাক দেন তাৎক্ষণিক বাচ্চাটি না বুঝে মায়ের দিকে দৌড় আসতে গেলে নসিমন গাড়ির পিছন চাকা বুকের উপর দিয়ে উঠে পিষ্ট হয়-ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখান থেকে শারীরিক অবস্থা অবনতি দেখে মাগুরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়-কর্তব্য চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।
শনিবার মাগরিব বাদ সোনাতুন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা শেষে সোনাতুন্দী উত্তরপাড়া কেন্দ্রীয় গোরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হয় ।

ঘটনাস্থলে নসিমন ড্রাইভার রুবেলকে প্রতিবেশীরা জিজ্ঞাসাবাদের জন্য কিছুক্ষণ আটকে রাখেন-পরে তাকে ছেড়ে দেয়া হয় ।

এ বিষয়ে কারোর বিরুদ্ধে অভিযোগ নেই-আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন বলে বাচ্চাটির পরিবার সাংবাদিকদের জানান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...