Tuesday, July 28, 2026

বর্তমানে দেশের মানুষ শান্তিতে আছে সাবেকমন্ত্রী নারায়ণ চন্দ্র (এমপি)

Date:

Share post:

এস,কে বাপ্পি খুলনা ব্যুরোঃ
ডুমুরিয়ায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কালে খুলনা –৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বর্তমানে দেশের মানুষ শান্তিতে আছে। কোন মানুষ না খেয়ে মারা যাচ্ছে না। অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। বেড়েছে উৎপাদন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের আর্থসামাজিক উন্নয়ন এভাবে তরান্বিত হবে। তিনি শনিবার বিকেলে কাজী ফরিদ-নাহিদ-জাহিদ পরিচালিত ডুমুরিয়া বাজারে কাজী সামছুর রহমান মৎস্য আড়তে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। নাজমুল হোসেন বকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ মোঃ কণি মিয়া বিপিএম, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি  এস এম জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খান আবু বক্কার, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ ও যুবলীগ নেতা শিমুল বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মাহমুদ খান, আলমগীর হোসেন সরদার, ইউপি সদস্য হাবিবুর রহমান খান, শ্যামল কুমার দাস,খান মহিদুল ইসলাম,  মনিরুল মোল্লা, শেখ সেলিম, মহিতুর রহমান, চঞ্চল মাহামুদ, মৃদুল, সুশান্ত
প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...