Wednesday, July 29, 2026

আগামীকাল পবিত্র শ্যামপুর শরিফের উরুস মোবারক পালিত হতে চলেছে 

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ

শ্যামপুর শরিফে পবিত্র উরুস মোবারক অনুষ্ঠিত আগামীকাল

দুই বাংলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী পণ্ডিত ও সুন্নত ওয়াল জামাতের বিশ্ববিখ্যাত পীর সৈয়দ শাহ সুফি আল্লামা হজরত মাওলানা অসিমুদ্দিন শাহ আল কাদেরী (রহ.)-এর পবিত্র উরুস মোবারক আগামীকাল অনুষ্ঠিত হবে। এই মহান আধ্যাত্মিক সমাবেশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পূর্বের শ্যামপুর শরিফে অনুষ্ঠিত হবে, যেখানে হাজার হাজার মুরিদ ও ভক্তরা উপস্থিত থাকবেন।

উরুস মোবারকের গুরুত্ব ও আয়োজন

প্রতি বছরের মতো এবারও উরুস মোবারক যথাযথ মর্যাদায় পালিত হবে। ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা আসবেন মাজার জিয়ারত, দোয়া মাহফিল এবং নেক আমল পালনের জন্য।

এই পবিত্র উরুস মোবারকে ভারতের বিভিন্ন স্থান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেমগণ অংশগ্রহণ করবেন। পবিত্র শ্যামপুর শরিফের উরুস মোবারকের বর্তমান পরিচালনার দায়িত্বে রয়েছেন:

কলকাতা খানকা শরিফের পীর সৈয়দ শাহ সুফি আল্লামা হজরত সাইফুদ্দিন শাহ আল কাদেরী
খিদিরপুর খানকা শরিফের ছোট পীর সাহেব হজরত শাহ সুফি সালাউদ্দিন শাহ আল কাদেরী
খিদিরপুর খানকা শরিফের সেজ সাহেব জাদা সৈয়দ শাহ সুফি আল্লামা গোলাম ইস্তারশিদ আল কাদেরী
খিদিরপুর খানকা শরিফের ছোট পীর সাহেব হজরত মাওলানা সৈয়দ শাহ গোলাম মোস্তারশিদ আল কাদেরী

বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া

উরুস মোবারকের মাহফিলে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে মেদিনীপুর শরিফের উরুস মোবারকে অংশগ্রহণের জন্য হেদায়েত প্রদান করা হবে।

এবারের উরুস মোবারকের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন শ্যামপুর শরিফের গ্রামবাসী ও খিদিরপুর খানকা শরীফের মুরিদগণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...