Monday, July 27, 2026

কালীগঞ্জে কৃষককে জবাই করে হত্যা

Date:

Share post:

হুমায়ুন কবির কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহ কালীগঞ্জে মাঠে ঘাস কাটতে গিয়ে এক কৃষককে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে।কালীগঞ্জ উপজেলার ত্রিলোচানপুর ইউনিয়নের ঘিঘাটি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আলমগীর হোসেন(৩৩) শনিবার বিকালে বাড়ির
পাশে মাঠে গরুর জন্য মাঠে ঘাস কাটতে যায়।
আলমগীর বাড়ির পাশে একটি ড্রাগন বাগানে ঘাস কাটছিল এ সময় কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে কুপিয়ে কখম করে ও পরে তাকে
পাশের একটি বেগুন ক্ষেতে নিয়ে জবাই করে কলা পাতা দিয়ে ঢেকে রেখে যায়। পরে গ্রামেবাসি রাত ৮ টারদিকে মাঠ থেকে বাড়ি ফেরার সময় বেগুন ক্ষেতে আলমগীরের মৃত দেহ দেখতে পেয়ে থানা পুলিশ কে খবর দেয়। আলমগীর পেশায় একজন কৃষক ছিলেন।এদিকে গ্রামবাসি বলছেন আলমগীর খুবই নিরিহ প্রকৃতির মানুষ ছিলেন। তার এ হত্যা নিয়ে এলাকার আতংকগ্রস্থ অবস্থা বিরাজ করছে। রাত সাড়ে ৯ টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু
আজিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,কি কারনে তাকে হত্যা করা হয়েছে তদন্ত করে জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...