Wednesday, July 29, 2026

যশোরে প্রাইভেটকারসহ ফেনসিডিল জব্দ আটক ১

Date:

Share post:

সোহেল রানাঃ

যশোরে ৬০বোতল ফেনসিডিলসহ ইকবাল হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে জেলার কোতোয়ালী থানাধীন শংকরপুর আফরিন ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটক ইকবাল হোসেন বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর কলোনীপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে ডিবি পুলিশের (এসআই) বিপ্লব সরকার, (এসআই) শাহিনুর রহমান সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম জেলার কোতয়ালী থানাধীন শংকরপুর আফরিন ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় প্রাইভেটকার তল্লাশি করে ৬০ বোতল ফেনসিডিলসহ ইকবালকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...