Tuesday, July 28, 2026

কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে  শিবলী রাসেল ও শাহনাজ জয়ী 

Date:

Share post:

হুমায়ুন কবির :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতিকের শিবলী নোমানী বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪২ হাজার
৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোটরসাইকেল প্রতিকের মতিয়ার রহমান মতি পেয়েছেন ৫ হাজার ৫৭২ ভোট। এদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উড়োজাহাজ প্রতিকের শফিকুজ্জান রাসেল বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২৯ হাজার ১৪৩ ভোট।
তার
নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী চশমা প্রতিকের আনিচুর রহমান মিঠু মালিথা পেয়েছেন ১৫ হাজার ৯৩২ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান (মহিলা)
পদে হাঁস প্রতিকের শাহনাজ পারভীন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩৫ হাজার ৬৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফুটবল প্রতিকের
তিথী রানী পেয়েছেন ২৩ হাজার ৯৭৭ ভোট।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত। তবে বেশিরভাগ কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন লক্ষ করা যায়নি। ভোটার উপস্থিতিও ছিল তুলনামূলক কম।
এদিকে উপজেলার  কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রশিদুল আলম বেসরকারিভাবে এ ফলাফল
ঘোষণা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...