Wednesday, July 29, 2026

টাঙ্গাইলে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

Date:

Share post:

বুলবুল হোসেন:

পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৪ উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সার্কিট হাউজ থেকে এক বর্ণাঢ্যে র‌্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক জমির উদ্দিন এর সভাপতিত্ত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কায়ছারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ মিনহাজ উদ্দিন, স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ শিহাব রায়হান, ওসি (ট্রাফিক), মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগ টাঙ্গাইল এর সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ। উক্ত অনুষ্ঠানে সিভিল সার্জন সুন্দরভাবে শব্দ দূষণ বিষয়ে তাঁর উপস্থাপনা তুলে ধরেন।

 

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক ও সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সহিদ মাহমুদসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তাগণ, কারখানা শ্রমিক, ড্রাইভার, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, ওয়েল্ডিং কারখানার মালিক ও শ্রমিক, টাঙ্গাইলের অতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিক, বিভিন্ন ধর্মের প্রতিনিধিবৃন্দ, এনজিও, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...