Wednesday, July 29, 2026

সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের নেতাকে মারপিটের প্রতিবাদে মানববন্ধন

Date:

Share post:

সিরাজগঞ্জ জেলা  প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজকে হত্যার উদ্দেশ্যে মারপিটের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার বিকেলে সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের আয়োজনে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সলঙ্গা থানা আওয়ামীলীগ থেকে বহিষ্কৃত নেতা আরাফাত রহমান একজন মাদকাসক্ত, সন্ত্রাসী ব্যক্তি। ইউনিয় পরিষদের নির্বাচনী সহিংসতার জেরে গত ১৮ এপ্রিল সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজকে হত্যার উদ্দেশ্যে বেধরক মারপিট ও তার উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত নেতা হাফিজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এরই প্রতিবাদে থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্তরের নেতাকর্মীরা দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হোসেন লিংকন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রওশন সরকার, হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মইন আহমেদ, যুগ্ম আহ্বায়ক ইমরানসহ সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...