Wednesday, July 29, 2026

ঠাকুরগাঁওয়ে সাঈদীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়ে পদ হারালেন ছাত্রলীগ নেতা

Date:

Share post:

মোঃ রাজু রংপুর বিভাগীয় প্রতিনিধি:
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করে আবেগঘন স্ট্যাটাস দেওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ছাত্রলীগ নেতার বর্তমান পদ ও প্রাথমিক সদস্য পদ স্থগিত করা এবং এক জনকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।
গত বুধবার রাতে পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক নবাব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পদ স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ প্রাপ্ত নেতারা হলেন উপজেলার সেনগাঁও ইউনিয়নের ছাত্রলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক ইউসুব ইসলাম ও ৫ নং সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান।
এই বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নবাব হোসেন বলেন, ইউসুব ও মেহেদী তারা তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াত নেতাকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দেয়। যা ছাত্রলীগের দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে ৩ মাসের জন্য আপাতত ৯ নং সেনগাঁও ইউনিয়ন ছাত্রলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক ইউসুব ইসলামকে বর্তমান পদ ও প্রাথমিক সদস্য পদ স্থগিত ও ৫ নং সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে । এছাড়াও তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...