Tuesday, July 28, 2026

কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় এ এস আইয়ের মৃত্যু

Date:

Share post:

আঃ হান্নান, চট্রগ্রাম বিভাগীয় প্রধান:

কুমিল্লার মুরাদনগরে ইজিবাইকের ধাক্কায় এএসআই নিহত এএসআই সাজ্জদুল মান্নান
কুমিল্লায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সাজ্জদুল মান্নান (৪১) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

বুধবার ২ই আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে জেলার মুরাদনগর উপজেলার বি-চাপিতলা-বিষ্ণুপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এএসআই সাজ্জদুল মান্নান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নান্দিয়ারা গ্রামের বাসিন্দা।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, বিকেলে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাকে বহন করা মোটরবাইকের ধাক্কা লাগে।

এতে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এএসআই মান্নান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে তিনি মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...