Tuesday, July 28, 2026

যশোরে ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু 

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জসীম উদ্দীন (২৮) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।সে মনিরামপুর বাজারের ভাই ভাই গোল্ডেন ফিসের ম্যানেজার হিসাবে দায়িত্বরত ছিলো। সোমবার (২৬শে জুন) রাত সাড়ে আটটার দিকে শহরের কোল্ড স্টোরের পিছনে এ ঘটনা ঘটে। নিহতের লাশ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহত জসীমউদ্দীন মণিরামপুর উপজেলার হাকোবা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পুলিশ জানায়, রাত সাড়ে আটটার দিকে ইজিবাইকে করে মণিরামপুর থেকে যশোরে আসছিলেন বকচর কোল্ড স্টরের মোড়ে আসলে দুর্বৃত্তরা তার মাজায় ও পায়ে ছুরিকাঘাত করে। এরপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার জানিয়েছেন, মৃত অবস্থায় জসিম উদ্দীনকে হাসপাতালে আনা হয়েছে। প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...