Tuesday, July 28, 2026

পূর্ব শত্রুতার জের ধরে ঘের মালিক নিঃস্ব

Date:

Share post:

অমিতাভ মল্লিক,প্রধান ক্রাইম রিপোটার :

যশোরের মনিরামপুর পূর্ব শত্রুতার জের ধরে মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকার মাছ মেরে ফেলার অভিযোগ । এ বিষয়ে মনিরামপুর থানায় একটি অভিযোগ হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়,বাদী এস এম ইমরান আলীর১৬ শতকের একটি পোনা মাছের ঘের আছে। ঘেরের পাশেই বিবাদী মন্টু খায়ের জমি আছে। জমিজমা ও বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব বিরোধ নিয়ে বিবাদী বাদির মাছের ঘেরের বিদ্যুৎ সংযোগ ও সিসি ক্যামেরার লাইন গোপনে কেটে দেয়।

গত ০৯/০৬/২৩ তারিখে ৭ঃ১০ ঘটিকার সময় বাদীর ঘেরে বিবাদী মন্টু খা প্রবেশ করে ১৬ শতক পোনা মাছের ঘেরে মাছ মারার বিষ ট্যাবলেট প্র‍য়োগ করে।সে সময় বাদীর পাশের ঘেরে কাজ করতে থাকা আমিনুর রহমান ও হাসিনা বেগম বিষয়টি দেখতে পান, দেখতে পেলে বিবাদী মন্টু খা কাপড় দিয়ে মুখ লুকিয়ে দ্রুত ঘটনা স্থান ত্যাগ করে।পরবর্তীতে স্থানীয় লোকজন বাদীকে সংবাদ দিলে বাদী ঘটনাস্থলে যায়ে দেখে এবং শোনে মাছের ঘেরে নমুনা পলিথিনে সংরক্ষণ করে। বাদীর ঘেরে আনুমানিক এক লাখ বিশ হাজার টাকার ক্ষতি সাধন করেছে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আমিনুর বলেন,সকাল ভোর বেলায় আমি বড় ঘেরের মধ্যে ছিলাম আমি তখন দেখি মন্টু খালের মধ্যে দিয়ে ঘের পাড়ে আসে। তখন মাঠে কোন লোকজন নেই। ঘের পাড়ে আসার পরে ঘেরের পূর্ব পাশে বড়ি মারে, তারপর ঘেরর মাঝের দিকে যেয়ে বড়ি মারে তারপর আমার বড় ঘেরের কাছে যায় ,যায়ে বলে তোর কয়টা গরু এতো গোবর তারপর মন্টু চলে গেলো। তারপর আমার ভাইপো মাছের ঘেরে ১৫ মিনিটের মধ্যে আসলে এসে আমাকে বললো কাকা কাকা ওঠো, মাছ হচ্ছে লাফাচ্ছে। আমি আইসা দেখি মাছের মাথা জলের উপরের দিকে মাছ লাফাচ্ছে। হাসিনা বেগম বলেন, মন্টু খা যখন চলে যাচ্ছে তখন তার মুখ গামছা দিয়ে ঢাকা ছিল শুধু চোখ দেখা যাচ্ছিল।আমার পাশ দিয়ে দ্রুত চলে যায়।

এ বিষয়ে মন্টু খা বলেন, আমি প্রতিদিনের মতো আমি আমার জমিতে গিয়েছিলাম সকাল ৭ টার দিকে জমিতে কাজ করা শেষে হাসিনা বেগম,সাত্তার ও আমিনুর এর সাথে দেখা হয়। আমার হাতে উচতে ছিলো। তারা যে অভিযোগ করছে সেটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তি হীন। আমাকে পরিকল্পিত ভাবে ফাসানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...