Tuesday, July 28, 2026

নড়াইলে চা দোকানির কাছ থেকে চাঁদার দাবিতে দোকান ভাংচুর, আদালতে মামলা

Date:

Share post:

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মেন সড়কের বাসস্ট্যান্ডে চা বিক্রেতা মোহাম্মাদ নুরুল ইসলাম(৩৫) কে চাঁদার দাবিতে দোকান ভাংচুর করে এবং কুপিয়ে আহত করেছে স্থানীয় সন্ত্রাসী বাহিনী।

৯ই জুন (শুক্রবার) সকাল ১০ টায় আহত ও ক্ষতিগ্রহস্থ মামলার অভিযোগকারী মোহাম্মদ নুরুল ইসলাম এর দেওয়া তথ্য মতে জানা যায়, গত ২৫ মে শুক্রবার বিকাল পাঁচটার দিকে চা দোকনদার নুরুল ইসলাম বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা ভেবে দোকানে একটি টিনের ছাবড়া দেওয়ার চেস্টা করে।

এসময় আগে থেকে ওত পেতে থাকা ১/ মোহাম্মদ জাফোর মোল্লার নেত্রীত্বে ২/ মোহাম্মদ আলি মোল্লা (৪০) ৩/ মোহাম্মদ নাসির মোল্লা (৩৫) পিতা মৃত আওয়াল মোল্লা, ৪/ কামাল মোল্লা (৪৫) পিতা মৃত আকবর মোল্লা, ৫/ মোহাম্মদ ইমরান মোল্লা (৫৫) পিতা মৃত ইন্দাজ মোল্লা, ৬/ ফারুক মোল্লা (৫০) পিতা মৃত্যু আহম্মেদ মোল্লা, সর্ব সাং তুলারামপুর পূর্ব পাড়া এরা সকলে চা দোকনদার নুর ইসলাম এর কাছে দোকান ঘর বাবদ ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।

এসময় নুর ইসলাম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উক্ত নামধারী সন্ত্রাসীরা তার দোকানের টিনের ছাবড়া ফেলে দেয় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। এ ঘটনার সাক্ষী মোহাম্মাদ মিন্টু খান পিং মৃত মফিজ খান, ও মোহাম্মদ মাহাবুর মোল্লা পিতা মোহাম্মদ আকরাম মোল্লা অবগত রয়েছেন।

এরই ধারাবাহিকতায় গত ৭ই জুন ২০২৩ বুধবার আহত চা দোকানদার মোহাম্মদ নুর ইসলাম জীবনের নিরাপত্তার ঝুকিতে নড়াইল বিজ্ঞ আমলী আদালতে হাজির হয়ে উপরে উল্লেখিত ছয় জনের নামে ১৪৩/ ৪৪৭/ ৪৪৮ / ৩২৩ / ৩২৪/ ৩২৬/ ৩০৭/ ৩৮৫/৩৮৬/ ৪২৭/ ও ১১৪ ধারায় অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন।

তবে আসামিদের মধ্যে একজন এ ঘটনার তিব্র প্রতিবাদ জানিয়ে সাংবাদিক দের জানান, আমি এ ঘটনার কিছুই জানিনা। এটা সড়ক ও জনপদের জায়গা, এখানে দখলদারি বা চাঁদাবাজি করার কোন সুযোগ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...