Tuesday, July 28, 2026

সিরাজগঞ্জে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা

Date:

Share post:

মোঃ লুৎফর রহমান লিটল,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ 

সিরাজগঞ্জ শহরে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করে তার ঘরে থাকা গরু বিক্রির টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের চর মালশাপাড়া মহল্লার ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির এসআই মুস্তাকিন মিঞা।

নিহত হেদেজা বেগম (৮২) সদর উপজেলার চন্ডাল বয়ড়া গ্রামের সোহরাব আলী মণ্ডলের স্ত্রী।

যমুনা নদীর ভাঙনে বসতভিটা বিলীন হওয়ায় কিছুদিন আগে তারা চর মালশাপাড়া ক্রসবার বাঁধ এলাকায় আশ্রয় নিয়েছেন। গরুর দুধ বিক্রি করে জীবীকা নির্বাহ করতেন তারা।

সোহরাব আলী মণ্ডল বলেন, “স্ত্রীকে বাড়িতে একা রেখে প্রতিদিনের মত শুক্রবার সকালেও গাভীর দুধ বিক্রি করতে শহরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি কে বা কারা আমার স্ত্রীকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখেছে।

“এছাড়া ঘরের ভেতরে টাংকে রাখা গরু বিক্রির এক লাখ ৩০ হাজার টাকাও নিয়ে গেছে তারা।”

এসআই মুস্তাকিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরু বিক্রির টাকা লুট করতেই ওই বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা মুস্তাকিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...