Thursday, July 30, 2026

রূপসায় এ্য‌‌মফিটামিন যুক্ত ইয়াবা কারবারি গ্রেফতার

Date:

Share post:

স্টাফ রিপোর্টারঃ 

খুলনা জেলা এর রূপসা উপজেলার নৈহাটি গ্রামের কর্ণপুর মোড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মোঃ আব্দুল হাই (৩৭) নামে এক মাদক বিক্রেতা কে ৭০ পিস এ‌্য‌মফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করে।গ্রেফতারকৃত আব্দুল হাই খুলনা জেলার রূপসা থানার পশ্চিম নন্দনপুর গ্ৰামস্থ মোঃ আঃ মান্নানের ছেলে। এজাহার সূত্রে জানাযায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা এর উপ পরিচালক মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ বদরুল হাসানের নেতৃত্বে সহকারী উপ পরিদর্শক মনজুরুল বাশার, শাহাজাদা, শরিফুল ইসলাম, হালিমুজ্জামান, ও সুদেব কুন্ডু সহ অভিযান পরিচালনা করেন। অভিযান কারি দল ৩১ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এক ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে ফকিরহাট খুলনা বাইপাস সড়ক হয়ে রূপসার দিকে আসতেছে।উক্ত তথ্যের ভিত্তিতে অভিযানকারী দলটি নৈহাটি ইউনিয়ন কাউন্সিল মোড়ে অবস্থান করে এবং আসামির মোটরসাইকেল গতিরোধ করে তাকে ধৃত করেন।জান্নাতি ষ্টোর সামনে আসামির দেহ ও মটরসাইকেল তল্লাশি করে মোটরসাইকেলের টুলবক্সের মধ্যে থাকা সাদা জীপারযুক্ত পলিথিন প্যাকেটের মধ্যে থাকা ৭০ পিস এ‌্য‌মফিটামিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।এ বিষয়ে পরিদর্শক মোঃ রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে আসামীর বিরুদ্ধে রূপসা থানায় এজাহার দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...