Wednesday, July 29, 2026

সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ

Date:

Share post:

মোঃ রাজু,রংপুর বিভাগীয় প্রতিনিধি: 

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে, ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের রাস্তায় ঘন্টা ব্যাপী এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা সাংবাদিকদের ওপর হামলাকারীদের তীব্র নিন্দা জানায় এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। বক্তারা আরো বলেন দলমত নির্বিশেষে সকল ধরনের সংবাদ সংগ্রহ করাই সাংবাদিকদের কাজ, সাংবাদিকরা কোন দলের নয়। তাহলে সাংবাদিকদের ওপর বারবার এ ধরনের হামলা হবে কেন। সাংবাদিকের উপর হামলাকারীদের সুষ্ঠ বিচার না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী নে বক্তারা।সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ। এ সময় প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...