Tuesday, July 28, 2026

নড়াইলে মাশরাফির পক্ষ থেকে নৌকার মাঝিদের উপহার বিতরণ

Date:

Share post:

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:

নড়াইলে এমপি মাশরাফির পক্ষ থেকে নৌকার মাঝিদের উপহার দেওয়ায় খুশি নৌকার মাঝিরা। ৮ই জুলাই (শনিবার) নড়াইল ২ আসনের মাননীয় সাংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মুর্তজার পক্ষ থেকে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু’র আয়োজনে রূপগঞ্জ বাজারের খেয়া ঘাটে নৌকার মাঝিদের মাঝে এসব উপহার (ছাতা) বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নড়াইল জেলা সাখার সভাপতি মোহাম্মাদ তরিকুল ইসলাম উজ্জ্বল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী নাহিদ ইকবাল (পায়েল), জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবণ, সহ-সম্পাদক মামুন, ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের দর্শন বিভাগ ছাত্রলীগের সভাপতি বাপ্পি, ছাত্রলীগ নেতা অমৃত দাসসহ জেলা ও সদর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

উপহার পেয়ে নৌকার মাঝি বিনয় দে বলেন, এমপি মাশরাফির পক্ষ থেকে ছাতা পেয়ে আমরা মাঝিরা অনেক খুশি হয়েছি। আমাদের এখন আর রোদে কষ্ট করতে হবে না। বৃষ্টিতে ভিজতেও আর হবে না। আমার মাঝিদের পক্ষ থেকে এমপি মাশরাফি কে ধন্যবাদ জানায়।

সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু বলেন , প্রতি বছরের মত এবছরও আমরা এমপি মাশরাফির পক্ষ থেকে রূপগঞ্জ বাজারের পংকবিলা খেয়াঘাটে ১১ জন মাঝিদের মাঝে ছাতা বিতরণ করেছি। মাঝিরা সকাল থেকে রাত অবদি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে। তাদের কষ্টের কথা উপলব্ধি করে আমাদের নড়াইল ২ আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা ভাই এর পক্ষ থেকে নৌকার মাঝিদের মাঝে এ ছাতা বিতরণ করা হয়। পাশাপাশি পর্যায়ক্রমে নড়াইল সদর উপজেলার বিভিন্ন ঘেয়া ঘাটে ছাতা বিতরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...