Tuesday, July 28, 2026

পশ্চিম বাংলায় পঞ্চায়েত নির্বাচনে ফের রক্তক্ষরণ

Date:

Share post:

মনোয়ার ইমাম,ভারত প্রতিনিধি:

আজ সারা পশ্চিম বাংলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন স্থানে রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের মধ্যে মারপিট ও বোমা হামলা এবং গুলির লড়াই চলেছে। সাথে সাথে বিভিন্ন যায়গায় অবাধ ও নিরবিচ্ছিন্নভাবে সন্রাস ও গোলমালের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দর বন এর বাসন্তী তে এক তৃনমূল দলের কর্মীর মৃত্যু হয়েছে গুলিতে। সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলায় এবং কোচবিহার জেলা ও সহ মেদিনীপুর এর বিভিন্ন যায়গায় শাসক তৃনমূল দলের দাপটে বুথ থেকে পোলিঙ অফিসার ও ভোট কর্মীরা পালিয়ে গিয়েছে। এই পঞ্চায়েত নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভাবে হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন পশ্চিম বাংলা র মুখ্য নির্বাচন কমিশন। কিন্তু তা বাস্তবায়নে রূপ ধারণ করে নি। আজকের এই পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ কারী বিরোধী দলের নেতা ও কর্মীদের মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। পশ্চিম বাংলা র বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী ও ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও ভারতের বিরোধী দলের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী এবং সি আই এম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এম পি ও ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও এম পি শ্রী প্রদীপ ভট্টাচার্য এবং আই এস এফ নেতা নওশাদ সিদ্দিকী সহ অন্যান্য বিরোধী দলের নেতৃত্ব এই পঞ্চায়েত নির্বাচন কে সন্ত্রাসের মাধ্যমে নির্বাচন বলে আখ্যা দিয়েছেন । এই খবর লেখা পর্যন্ত পশ্চিম বাংলা র বিভিন্ন যায়গায় শাসক তৃনমূল দলের সন্রাস ও অবাধ ভোট লুটপাটের খবর আসছে। তবে শাসক তৃনমূল দলের পক্ষে থেকে তা মানতে রাজি নয় । তাদের দাবি পশ্চিম বাংলায় অবাধ শান্তিপূর্ণ ভাবে পঞ্চায়েত নির্বাচন হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...