Tuesday, July 28, 2026

রাত পোহালেই যশোরে মিজানুর রহমান আজহারীর মাহফিল- লক্ষ লক্ষ মানুষের জন্য প্রস্তুত মাঠ

Date:

Share post:

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের সবচেয়ে বড় মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আকিজ গ্রুপের ব্যবস্থাপনায় যশোর সদর উপজেলার পুলেরহাট আদ দীন সখিনা মেডিকেল কলেজ মাঠে।
১,২ ও ৩ জানুয়ারী এই তিন দিনের বিশাল মাহফিলে তিন কোটি টাকা ব্যায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আরও জানা গেছে কয়েক বিঘা জমিতে ১৫ লক্ষ মানুষের জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে।

এই মাহফিলে প্রথম দিনে তাফসির পেশ করেন আল্লামা মামুনুল হক, এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এবং দুই তারিখ বৃহস্পতিবার তাফসির করবেন মুফতি আমীর হামজা এবং মাওলানা রফিকুল ইসলাম মাদানী এবং তৃতীয় দিন শুক্রবারে তাফসির করেবেন শাইখ আহমাদুল্লাহ এবং ডক্টর মিজানুর রহমান আজহারী। এছাড়াও মাহফিলে প্রতিদিন দেশ বরেণ্য ইসলামী শিল্পীরা ইসলামী সঙ্গীত পরিবেশন করেন।
উল্লেখ্য প্রতিবছর আকিজ গ্রুপের ব্যবস্থাপনায় যশোর জেলা নওয়াপাড়া ফুলতলা এলাকায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। ওই এলাকায় জায়গা বেশি না থাকায় মাহফিল টি এবার যশোর পুলেরহাট আদ দীন সখিনা মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে।অত্র মাহফিল টি উপস্থাপনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সঙ্গীত শিল্পী নাট্যকার কবির বিন সামাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...