Wednesday, July 29, 2026

কালীগঞ্জে কৃষকদের প্রশিক্ষণ

Date:

Share post:

হুমায়ুন কবির , কালীগঞ্জ, ঝিনাইদহ : 
জলবায়ু সহিষ্ণু এবং কার্যকারী কৃষি কৌশল নির্ভরশীল পানি সাশ্রয়ী প্রকল্পের আওতায় কৃষকদের দুই দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার ( ২৩ ও ২৪ অক্টোবর) সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কালীগঞ্জের জামাল ইউনিয়নের ২৫ জন কৃষক এ প্রশিক্ষণে অংশগ্রহন করেন।
সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা
সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম।ইরি ধান ভেজা শুকনা (অডউ) পদ্ধতিতে কৃষকরা কিভাবে চাষাবাদ করবেন সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হাসান, জীবননগর কৃষি অফিসের সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়ার রহমান, বিএডিসি (সেচ) এর উপ-পরিচালক নিজাম উদ্দীন প্রমুখ।
উল্লেখ্য সোনার বাংলা ফাউন্ডেশন জাপান ফান্ড ফর গ্লোবাল ইনভারমেন্ট ও শেয়ার দ্যা প্লানেট অ্যাসোসিয়েশনের আর্থিক সহযোগিতায় কালীগঞ্জ উপজেলার ৪ টি ইউনিয়ন যথাক্রমে ১নং সুন্দরপুর-দুর্গাপুর, ২নং জামাল, ৩ নং কোলা ও ৪ নং নিয়ামতপুরে জলবায়ু সহিষ্ণু এবং কার্যকরী কৃষি কৌশল নির্ভরশীল পানি সাশ্রয়ী প্রকল্প বাস্তবায়ন করছে। চলতি প্রশিক্ষণে উপজেলার জামাল ইউনিয়নের ২৫ কৃষকদের ভেজা শুকনা পদ্ধতির উপর প্রশিক্ষণ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...